আজ থেকে শুরু হতে চলেছে ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) টুর্নামেন্ট। আজ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত। তবে, তার আগেই বড় ধাক্কার সম্মুখীন হয়েছে টিম ইন্ডিয়া। গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলাকালীন হাঁটুতে চোট পেয়েছিলেন ফাস্ট বোলার হর্ষিত রানা (Harshit Rana)। তাই, ২০২৬ সালের বিশ্বকাপ থেকে তিনি বাদ পড়েছেন। তবে, তাঁর জায়গায় অন্য একজন নামকরা ফাস্ট বোলারকে বদলি হিসেবে দলে সামিল করা হয়েছে।
অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেলো ভারত, জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হলেন এই তারকা ব্যাটসম্যান !!
বিশ্বকাপ থেকে বাদ পড়লেন হর্ষিত রানা

গত বুধবার, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে T20 বিশ্বকাপের (T20 WC 2026) একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। এই ম্যাচে মাত্র ১ ওভার বল করেই মাঠ ছাড়েন হর্ষিত রানা। এরপর, তাঁকে হাঁটুতে কিছু একটা বেঁধে রাখতে দেখা যায়। সূত্রের খবর অনুযায়ী, এই ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন হর্ষিত। BCCI-এর একটি সূত্র জানিয়েছে, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ এবং স্ক্যান করানোর পর BCCI-এর মেডিক্যাল টিম হর্ষিতকে T20 বিশ্বকাপে খেলার অযোগ্য হিসেবে বিবেচিত করেছে।
হর্ষিতের ইনজুরির ব্যাপারে মুখ খুললেন স্কাই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের পর সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) প্রেস কনফারেন্সে হর্ষিতের (Harshit Rana) ইনজুরির ব্যাপারে প্রশ্ন করা হয়। তিনি বলেন, “রানার অবস্থা ভালো দেখাচ্ছে না। ফিজিওরা তাকে পরীক্ষা করছেন। কিন্তু আমার মনে হয়, আজ আমরা জানতে পারব কী হতে চলেছে। কিন্তু এটা ভালো দেখাচ্ছে না, এটা খুব একটা ভালো নয়।”
তবে, সূর্যকুমার হেসে বলেন, “চিন্তা করো না, আগামীকালের জন্য আমাদের ১১ জন খেলোয়াড় আছে। তবে, একটা বড় ধাক্কা তো অবশ্যই। যখন আপনি ১৫ জনের একটা স্কোয়াড তৈরি করেন, তখন নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করে কম্বিনেশন বানান। সেক্ষেত্রেও আমরা অনেক ভেবেচিন্তে কম্বিনেশন করেছিলাম। এবার যদি হর্ষিত ভবিষ্যতে প্রস্তুত না হতে পারে, তখন আমাদের অন্য কম্বিনেশন করতে হবে, যেভাবে করা যায়। তবে, আমাদের কাছে পর্যাপ্ত খেলোয়াড় এবং কম্বিনেশন আছে, যারফলে আমরা যেকোনো দলের মোকাবিলা করতে পারব। কিন্তু আমরা যদি তাঁকে মিস করি, অবিশ্যই তাঁকে মিস করবো।”
তিনি আরও বলেন, “আমরা দেখব কোন ফাস্ট বোলাররা গত এক বা দুই বছর ধরে সত্যিই ভালো করেছে এবং কোন বোলার ব্যাট করতেও পারে। কিন্তু এমন কোনও কঠোর নিয়ম নেই যে তাকে ব্যাট করতে হবে। কারণ আপনি যদি আশা করেন যে ৯ বা ১০ নম্বরে কেউ এসে ছক্কা মারবে, তাহলে শীর্ষ আটের জন্য আপনার কী আছে? তবে আমরা দেখব কাকে বেছে নেব। আমাদের কাছে কিছু বিকল্প আছে, সেক্ষেত্রে আমরা সেরাটি বেছে নেব।”
T 20 वर्ल्ड कप की टीम में बड़ा बदलाव : हर्षित राणा की जगह लेंगे मोहम्मद सिराज
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (BCCI) ने हर्षित राणा के रिप्लेसमेंट का एलान कर दिया है. तेज गेंदबाज मोहम्मद सिराज वर्ल्ड कप के लिए टीम इंडिया में शामिल हुए हैं. हर्षित राणा को दक्षिण अफ्रीका के खिलाफ… pic.twitter.com/fgRn2WCpGJ
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) February 7, 2026
হর্ষিতের স্থলাভিষিক্ত হবেন এই খেলোয়াড়

গত ৬ ফেব্রুয়ারি রাতে, হর্ষিত রানার জায়গায় T20 বিশ্বকাপের (T20 WC 2026) দলে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) সামিল করেছে BCCI। ২০২৪ সালের জুলাই মাসে ভারতের হয়ে শেষবার T20 ম্যাচ খেলেছিলেন সিরাজ। এখনও পর্যন্ত, মাত্র
১৬টি T20 ম্যাচে ৭.৭৯ ইকোনমি রেট সহ ১৪টি উইকেট নিয়েছেন তিনি।
তবে, IPL-এ তাঁর অভিজ্ঞতা প্রচুর। এখনও পর্যন্ত, ১৬০টি IPL ম্যাচে ৮.২৫ ইকোনমি রেট সহ ১৮৩টি উইকেট নিয়েছেন তিনি। তবে, হর্ষিত রানা নিজের ব্যাটিং দিয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেখানে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) একজন প্রকৃত টেইলএন্ডার। T20 বিশ্বকাপে তিনি কেমন পারফর্ম করবেন সেটাই এখন দেখার বিষয়।
