দিল্লিকে হারিয়ে WPL 2026 চ্যাম্পিয়ন হলো RCB, স্মৃতি-ভলের ব্যাটিংয়ের সামনে বিধ্বস্ত হলো জেমিমার দল !!

গতকাল WPL 2026-এর রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে ৬ উইকেটে দুর্দান্ত জয়লাভ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। WPL-এ এই নিয়ে দ্বিতীয়বার শিরোপা জয় করলো RCB। তবে, টানা চতুর্থবার…

1000225588 11zon

গতকাল WPL 2026-এর রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে ৬ উইকেটে দুর্দান্ত জয়লাভ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। WPL-এ এই নিয়ে দ্বিতীয়বার শিরোপা জয় করলো RCB। তবে, টানা চতুর্থবার ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হতে পারলো না দিল্লি ক্যাপিটাল্স। গত ৩ বার মেগ ল্যানিং এবং এই বছর জেমিমা রদ্রিগসের নেতৃত্বেও সাফল্য পেলো না DC। RCB-র WPL শিরোপা জয়ের পর বিরাট কোহলি সহ বিশ্বের নামকরা খেলোয়াড়রা সোশ্যাল মিডিয়ায় ফ্র্যাঞ্চাইজির প্রশংসা করেছেন।

অবশ্যই পড়ুন। ২০২৬-এর T20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে এই দল, টুর্নামেন্ট শুরুর ২ দিন আগেই বড় ভবিষ্যতবাণী করলেন মাহি !!

জেমির হাফ-সেঞ্চুরি ব্যর্থ হলো

গতকাল, কোটাম্বির ভদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে WPL 2026 এর ফাইনালে মুখোমুখি হয়েছিল স্মৃতি মান্ধনার নেতৃত্বাধীন RCB এবং জেমিমা রদ্রিগসের নেতৃত্বাধীন DC। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় RCB। ব্যাট করতে নেমে DC দলের দুই ওপেনার লিজেন লী এবং শেফালী ভার্মা যথাক্রমে ৩৭ এবং ২০ রান করেন। এরপর, প্রোটিয়া তারকা ওলভার্ডট ২৫ বলে ৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

চিনেল হেনরি ১৫ বলে ৩৫ রান করেন এবং ক্যাপ্টেন জেমিমা রদ্রিগস ৩৭ বলে ৮টি চার সহ ৫৭ রানের ইনিংস খেলে আউট হন। এরফলে, নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান করতে সক্ষম হয় DC। RCB-র হয়ে সায়ালি সাতঘরে, অরুন্ধতী রেড্ডি এবং নাদেন ডি ক্লার্ক ১টি করে উইকেট নিয়েছিলেন। তবে, লরেন বেল ৪ ওভারে কোনো উইকেট না পেলেও, মাত্র ১৯ রান দিয়েছেন।

Royal Challengers Bengaluru, WPL 2026
Royal Challengers Bengaluru

RCB-র দুর্দান্ত ব্যাটিং

২০৪ রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার গ্রেস হ্যারিস মাত্র ৯ রান করে আউট হন। এরপর, ক্যাপ্টেন স্মৃতি মান্ধনা এবং জর্জিয়া ভল RCB-র ইনিংস সামলেছিলেন। ৫৪ বলে ১৪টি চার মেরে ৭৯ রানের আকর্ষণীয় ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হন জর্জিয়া ভল। তবে, স্মৃতি মান্ধনা একদিকে টিকে ছিলেন। তিনি মাত্র ৪১ বলে ২১২ স্ট্রাইক রেটে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

এর মধ্যে ১২টি চার এবং ৩টি ছয় সামিল ছিল। স্মৃতি আউট হওয়ার পর DC-র জয়ের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু, এমন সময় রাধা যাদবের একটি সহজ ক্যাচ মিস করেন মিন্নু মনি। শেষ ওভারে পরপর ২টি চার মেরে RCB-কে WPL 2026-এর চ্যাম্পিয়ন করেন রাধা যাদব। দিল্লির হয়ে চিনেল হেনরি ২টি এবং মিন্নু মনি, নন্দিনী শর্মা ১টি করে উইকেট নিয়েছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত ২বল বাকি থাকতে রোমাঞ্চকর ফাইনালে জয়লাভ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

অবশ্যই পড়ুন। T20 বিশ্বকাপের আগেই ডাবল সেলিব্রেশন, এবার WPL-এও নিজেদের দল আনতে চলেছে চেন্নাই সুপার কিংস !!