T20 বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেলো ভারত, জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হলেন এই তারকা ব্যাটসম্যান !!

আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে ৮ই মার্চ পর্যন্ত চলবে ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) টুর্নামেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে…

1000225282 11zon 1

আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে ৮ই মার্চ পর্যন্ত চলবে ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) টুর্নামেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। কিন্তু, বিশ্বকাপ শুরুর আগেই ভারতীয় দলের (Team India) একজন নামকরা খেলোয়াড় হাসপাতালে ভর্তি হয়েছেন। এরফলে, ভারতীয় ভক্তদের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে।

Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে রানের ঝড় তুললেন ইশান-হার্দিক, প্রোটিয়াদের ৩০ রানে হারালো টিম ইন্ডিয়া !!

হাসপাতালে ভর্তি এই খেলোয়াড়

Sarfaraz Khan, T20 WC 2026
Sarfaraz Khan

আসলে, ভারতীয় দলের সেই খেলোয়াড় হলেন তারকা ব্যাটসম্যান সরফরাজ খান (Sarfaraz Khan)। সূত্রের খবর অনুযায়ী, ভাইরাল জ্বরের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চলমান রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করছেন সরফরাজ। আগামী ৬ই ফেব্রুয়ারি কর্ণাটকের বিরুদ্ধে কোয়ার্টাল ফাইনাল খেলবে মুম্বাই। কিন্তু, তার আগেই স্বাস্থ্যের অবনতির কারণে সরফরাজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই মরশুমে সরফরাজের পারফরমেন্স

২০২৫-২৬ মরশুমের রঞ্জি ট্রফিতে এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছেন সরফরাজ খান। সেখানে, ৯ ইনিংসে ৫৩.৬২ গড়ে ৪২৯ রান করেছিলেন তিনি। এর মধ্যে ১টি ডাবল-সেঞ্চুরি এবং ১টি হাফ-সেঞ্চুরি সামিল রয়েছে। তাই, কর্ণাটকের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তাঁর উপস্থিতি মুম্বাই দলের ভারসাম্য বজায় রাখতে পারতো। এই মরশুমে সর্বাধিক রানের ব্যাপারে, সিদ্ধেশ লাডের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন সরফরাজ।

কোয়ার্টার ফাইনালের জন্য মুম্বাই দল

শার্দুল ঠাকুর (C), যশস্বী জয়সওয়াল, মুশির খান, অখিল হেরওয়াদকর, সিদ্ধেশ লাড, সরফরাজ খান, আকাশ আনন্দ, হার্দিক তামোর, সাইরাজ পাটিল, শামস মুলানি, তনুশ কোতিয়ান, তুষার দেশপান্ডে, মোহিত অবস্থি, ওমকার তামেলে, দিব্যন শেষ্ঠ এবং সূর্যাংশ শেডগে।

Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে এই দল, টুর্নামেন্ট শুরুর ২ দিন আগেই বড় ভবিষ্যতবাণী করলেন মাহি !!