আগামী ৭ই ফেব্রুয়ারি T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2206)-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ৩০ রানে জয়লাভ করেছে মেন ইন ব্লু-রা। এসবের মধ্যেই, ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি T20 বিশ্বকাপ নিয়ে একটি বড় ভবিষ্যতবাণী করেছেন। এবারের T20 বিশ্বকাপে (T20 WC 2026) কোন দল চ্যাম্পিয়ন হবে, সেটা ঘোষণা করেছেন মাহি (MS Dhoni)।
বিশ্বকাপ জিতবে এই শক্তিশালী দল

মহেন্দ্র সিং ধোনির মতে, ২০২৬ সালের বিশ্বকাপে (T20 WC 2026) ভারত আবারও চ্যাম্পিয়ন হবে। সম্প্রতি, একটি অনুষ্ঠানে ভারতীয় দলের প্রশংসা করেছেন মাহি। এমএস মনে করেন, বর্তমানে ভারতীয় দলে (Team India) কোনো কিছুর কমতি নেই, বরং দলটি T20 ফরম্যাটে সবথেকে শক্তিশালী হয়ে উঠেছে। ধোনির মতে, ভারতীয় দলে একজন প্রয়োজনীয় সবকিছু আছে। সেটা অভিষেক শর্মার বিধ্বংসী ওপেনিং হোক, কিংবা তিলক ভার্মার মিডল অর্ডার ব্যাটিং বা রিঙ্কুর ফিনিশিং টাচ। ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিপক্ষের দলকে সবসময় চাপে রাখবে।
একটি বিশেষ কারণে চিন্তিত ধোনি
T20 বিশ্বকাপে (T20 WC 2026) ভারতই জিতবে, এই ব্যাপারে ধোনি একেবারে নিশ্চিত। কিন্তু, খেলা চলাকালীন মাঠে যে শিশির পড়ে সেটা নিয়ে তিনি একটু চিন্তিত। ফেব্রুয়ারি-মার্চে ভারতের মাঠগুলোতে প্রচুর শিশির পড়ে। এই জিনিসকে ধোনি বরাবরই ভয় পেতেন। তাঁর মতে, শিশিরের সম্ভাবনা থাকলে যে দল টসে জেতে, ম্যাচের ৫০ শতাংশ তাদের হাতে চলে যায়। তিনি (MS Dhoni) মনে করেন, T20 বিশ্বকাপের মতো একটি বড় টুর্নামেন্টে, টস এবং শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যা টিম ইন্ডিয়ার একমাত্র উদ্বেগের বিষয়।
ভারতীয় দলে অভিজ্ঞতা বর্তমান

এমএস ধোনি জোর দিয়ে বলেছেন, বিশ্বকাপ জিততে হলে দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের সঠিক সংমিশ্রণ থাকা বাঞ্ছনীয়। দলের অভিজ্ঞ খেলোয়াড় যেমন, রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফিটনেস এবং পারফরম্যান্সের প্রশংসা করেছেন মাহি। ২০-২২ বছরের খেলোয়াড়দের মধ্যেও এই ফরম্যাটে খেলার সাহস আছে। তাঁর মতে, অভিজ্ঞতা মানে বয়স নয়, কঠিন পরিস্থিতিতে শান্ত থেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বোঝায়।
২০২৪ সাল থেকে T20 ফরম্যাটে ভারতের পারফরমেন্স দারুণ। সম্প্রতি, নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। তাছাড়া, বর্তমানে ICC র্যাংকিংয়ে শীর্ষে আছে মেন ইন ব্লু-রা। লক্ষ্য স্পষ্ট করে মাঠে নামলেই ভারতের জয় নিশ্চিত, এমনটাই মনে করছেন এমএস ধোনি। মাহির এই বড় ভবিষ্যতবাণী ভারতীয় ভক্তদের মনে উত্তেজনা সৃষ্টি করেছে। তবে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল কেমন পারফর্ম করে সেটাই এখন দেখার বিষয়।
