আগামী ৭ই ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে T20 বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)। এবারের বিশ্বকাপে মোট ২০টি দেশ অংশগ্রহণ করছে। ইতিমধ্যে, বিভিন্ন দেশের নামকরা প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞরা T20 বিশ্বকাপ নিয়ে নানারকম ভবিষ্যৎবাণী করে চলেছেন। তবে, গতকাল ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপের আগে আহত হলেন এই ৬ তারকা খেলোয়াড়, লিস্টে রয়েছেন জশ হ্যাজলউড !!
ভারতের দুর্দান্ত ব্যাটিং
গতকাল অর্থাৎ ৪ঠা ফেব্রুয়ারি DY পাটিল স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। টিম ইন্ডিয়ার দুই ওপেনার অভিষেক শর্মা এবং ইশান কিষাণ যথাক্রমে ২৪ এবং ৫৩ রান করেন। নিজের ইনিংসে ৭টি ছক্কা হাঁকিয়েছেন ইশান।এরপর, ব্যাট করতে এসে তিলক ভার্মা ১৯ বলে ৪৫ এবং সূর্যকুমার যাদব ১৬ বলে ৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
অক্ষর প্যাটেল ২৩ বলে ৩৫ রানের সংযত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। ওদিকে, হার্দিক পান্ডিয়া ১০ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন এবং রিঙ্কু সিং ১৩ বলে ১৬ রান করে আউট হন। এরফলে, নির্ধারিত ২০ ওভারে ২৪০ রানের বিশাল স্কোর অর্জন করে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে এইডেন মার্করাম, কাগিসো রাবাডা, মার্কো ইয়ানসেন এবং করবিন বশ ১টি করে উইকেট নিয়েছেন।
After putting up another 💥 show with the bat, the bowlers did their bit helping #TeamIndia secure a fine win in the warm-up game! 🇮🇳🙌🏻
WATCH #TeamIndia next 👉 ICC Men’s #T20WorldCup | #INDvUSA | SAT, FEB 7, 6 PM pic.twitter.com/UvU1LsDcYz
— Star Sports (@StarSportsIndia) February 4, 2026
২১০ রান করতে সক্ষম হলো দক্ষিণ আফ্রিকা
২৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান করে প্রোটিয়া দল। ওপেনার ব্যাটসম্যান জর্জ লিন্ডা কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। তবে, অধিনায়ক এইডেন মার্করাম ১৯ বলে ৩৮ রান করেন। ওদিকে, রায়ান রিকল্টন ২১ বলে ৪৪ এবং ডিওয়াল্ড ব্রেভিস ২ রান করে আউট হন। মিলার এবং স্মিথ যথাক্রমে ১৩ এবং ৩৫ রান করেন।
এছাড়া, শেষের দিকে মার্কো ইয়ানসেন ৩১ এবং ট্রিস্টান স্টাবস ৪৫ রানের আকর্ষণীয় ইনিংস খেলেন। এছাড়া, করবিন বশ ২ রান করে আউট হয়েছিলেন। টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক শর্মা ২টি উইকেট নিয়েছিলেন। এছাড়া, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং শিবম দুবে ১টি করে উইকেট নিয়েছেন। এরফলে, ওয়ার্ম আপ ম্যাচে ৩০ রান জয়লাভ করে ভারত।
