আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) টুর্নামেন্ট। ৭ই ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে, আসন্ন বিশ্বকাপে অভিষেক শর্মা (Abhishek Sharma) বা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নয়, অন্য একজন তারকা ব্যাটসম্যান বিদেশি বোলারদের রীতিমতো নাজেহাল করতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে।
বোলারদের পর্যুদস্ত করবেন এই ব্যাটসম্যান

ভারতীয় দলের সেই তারকা ব্যাটসম্যান হলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। প্রায় ২ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পেয়েছেন তিনি। ব্যাটিং করতে নেমে তাঁর আগ্রাসী স্টাইল এবং নির্ভীক মনোভাব প্রতিপক্ষের বোলারদের সমস্যায় ফেলবে। পাওয়ারপ্লে-তে বড় শট খেলে বিপক্ষের বোলারদের পরিকল্পনা ধুলোয় মিশিয়ে দেন ঈশান কিষাণ। সম্প্রতি, ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) T20 সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন ঈশান। তাই, আসন্ন বিশ্বকাপে তিনি টিম ইন্ডিয়ার “গেম চেঞ্জার” প্রমাণিত হতে পারেন বলে আশা করা হচ্ছে।
ঘরোয়া ক্রিকেটে ঈশানের পারফরম্যান্স
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচক তথা ভক্তদের নজর কেড়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। কিছুদিন আগে অনুষ্ঠিত সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মাত্র ১০ ইনিংসে ১৯৮ স্ট্রাইক রেটে ৫১৭ রান করেছেন তিনি। শুধু তাই নয়, নিজের ক্যাপ্টেন্সিতে ঝাড়খণ্ডকে SMAT চ্যাম্পিয়ন করেছেন ঈশান। এরপরই তাঁকে কিউইদের বিরুদ্ধে T20 সিরিজে চান্স দেওয়া হয়।
আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স
আন্তর্জাতিক ক্রিকেটে ঈশান কিষাণ নিজেকে একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কম সুযোগ পেয়েও, আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে অনেক ম্যাচে সাফল্য এনে দিয়েছেন তিনি। এখনও পর্যন্ত, ৩৬টি T20 ম্যাচে ১৩৮ স্ট্রাইক রেটে ১০১১ রান করেছেন ঈশান। তাঁর বর্তমান ফর্ম ভবিষ্যতে অব্যাহত থাকলে, আসন্ন বিশ্বকাপে (T20 WC 2026) তিনি ভারতের হয়ে কার্যকর প্রমাণিত হবেন।
