T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026) শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। কিন্তু, তার আগেই একাধিক খেলোয়াড় আহত হয়েছেন। যার ফলে, আসন্ন বিশ্বকাপে (T20 WC 2026) তাঁদের অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই অস্ট্রেলিয়ান তারকা প্যাট কামিন্স (Pat Cummins) এবং তারপর জশ হ্যাজলউড (Josh Hazlewood) বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন। তবে, এবার শ্রীলঙ্কাও বড় সমস্যার সম্মুখীন হয়েছে। দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আহত হওয়ায়, চিন্তায় পড়েছে শ্রীলঙ্কা। এই খেলোয়াড় IPL-এ সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অংশ।
অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো দল, আহত হয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন এই তারকা ফাস্ট বোলার !!
বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন এই শ্রীলঙ্কান খেলোয়াড়

গত ২রা ফেব্রুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ চলাকালীন আহত হয়েছেন শ্রীলঙ্কান তারকা ইশান মালিঙ্গা (Eshan Malinga)। T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর স্কোয়াডে ইশান মালিঙ্গার নাম অন্তর্ভুক্ত আছে। কিন্তু, কাঁধের চোটের কারণে বিশ্বকাপে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আজ কলম্বোতে পৌঁছে MRI স্ক্যান করে ইশানের চোট পর্যবেক্ষণ করা হবে।
Sri Lanka quick Eshan Malinga is in serious doubt for the big competition after suffering a shoulder dislocation during the second T20I against England
Details: https://t.co/xrA1WfsA8V pic.twitter.com/3G0Ceee4WL
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 2, 2026
IPL-এ তিনি SRH দলের অংশ

IPL ২০২৫-এ ইশান মালিঙ্গা (Eshan Malinga) সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে খেলেছিলেন। ভালো পারফর্ম করায়, তাঁকে পরবর্তী মরশুমের জন্য দলে ধরে রেখেছে SRH। নভেম্বরে জাতীয় দলের হয়ে অভিষেক করে এখনও পর্যন্ত, ৮টি T20 ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন ইশান। যদিও, ইংল্যান্ডের বিপক্ষে চলমান T20 সিরিজের শেষ ম্যাচের জন্য ইশান মালিঙ্গার বদলি ঘোষণা করেনি শ্রীলঙ্কা। কিন্তু, চামিরার বিকল্প হিসেবে নিযুক্ত প্রমোদ মধুসানকে শেষ ম্যাচে ইশানের জায়গায় খেলতে দেখা যেতে পারে।
