থাইল্যান্ডে ছুটি, ইনস্টাগ্রামে আগুন—“নো মানি, নো হানি” পোস্টে ভাইরাল হলেন যুজবেন্দ্র চাহাল !!

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে T20 সিরিজে ৪-১ ব্যবধানে জয়লাভ করেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল। এবার, T20 বিশ্বকাপ ২০২৬-এর জন্য প্রস্তুতি শুরু করেছে টিম…

1000224768 11zon

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে T20 সিরিজে ৪-১ ব্যবধানে জয়লাভ করেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল। এবার, T20 বিশ্বকাপ ২০২৬-এর জন্য প্রস্তুতি শুরু করেছে টিম ইন্ডিয়া। তবে, এসবের মধ্যেই ভারতীয় দলের নামকরা খেলোয়াড় যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) পুনরায় শিরোনামে উঠে এসেছেন। সম্প্রতি, থাইল্যান্ডে ছুটি কাটাতে গেছিলেন চাহাল। এখন থাইল্যান্ডের ছবির সঙ্গে মজাদার ক্যাপশন দিয়ে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি।

অবশ্যই পড়ুন। Yuzvendra Chahal: স্কাই বা হার্দিক নয়, ‘প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট’ হবেন এই তারকা খেলোয়াড়, T20 বিশ্বকাপের আগে বড় ভবিষ্যৎবাণী করলেন চাহাল !!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চাহাল

গত রবিবার, ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন ভারতীয় দলের তারকা লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। নিজের পোস্টে একটি মজাদার ক্যাপশন যুক্ত করেছেন তিনি। চাহাল লিখেছেন, “নো মানি নো হানি” অর্থাৎ “টাকা নেই, মধু নেই”, এই পোস্টটি খুব শীঘ্রই ভাইরাল হয় যায়। চাহালের এই রসিকতা উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়েন ভক্তরা এবং কমেন্ট বক্স তাদের প্রতিক্রিয়ার ভরে যায়। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় নানারকম মজাদার পোস্টের মাধ্যমে শিরোনামে আসেন চাহাল।

 

View this post on Instagram

 

ব্যক্তিগত জীবন নিয়ে চলছে সমালোচনা

সোশ্যাল মিডিয়ায় শুধু পোস্ট নয়, নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার মুখে পড়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। বিবাহবিচ্ছেদ, বিচ্ছেদের গুজব, নতুন ডেটিং জল্পনা— এই সবকিছুই তাকে আলোচনায় রেখেছে। ওদিকে, অভিনেত্রী তথা রিয়েলিটি শো হোস্ট শেফালী বাগ্গার সঙ্গে চাহালের অনেক AI দিয়ে তৈরি পোস্টার সোশ্যাল মিডিয়া শেয়ার করা হয়েছে। এই পোস্টারে আরজে মাহাভাশ এবং ধনশ্রী ভার্মাও আছেন। শেফালী এই ঘটনার তীব্র সমালোচনা এবং নিন্দা করেছেন। এই কাজকে “লজ্জাজনক” এবং “ঘৃণ্য” বলে অভিহিত করেছেন শেফালী বাগ্গা।

শেফালী বাগ্গা করলেন নিন্দা

Yuzvendra Chahal and Shefali Bagga
Yuzvendra Chahal and Shefali Bagga

সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় চালের সঙ্গে নিজের AI দিয়ে তৈরি ছবি দেখে ক্ষুব্ধ হয়েছেন শেফালী বাগ্গা (Shefali Bagga)। তিনি জানিয়েছেন, “এটা জঘন্য! এই ট্রোলাররা মেয়েদের সাথে যেভাবে আচরণ করে তা খুবই লজ্জাজনক। জীবন ফিরে পাও। আমাদের মানসিকতার ক্লাসিক উপস্থাপনা।” তবে, এর আগে একটি ভাইরাল পোস্টারের কমেন্টে চাহাল লিখেছিলেন, “২-৩ জন রয়ে গেলো অ্যাডমিন, পরের বার আরও ভালোভাবে গবেষণা করো।”

৩ জনের সঙ্গেই যোগাযোগ আছেন চাহাল

এই বছরের জানুয়ারি মাসে, একটি রেস্টুরেন্ট থেকে যুজবেন্দ্র চাহাল এবং শেফালী বাগ্গাকে একসাথে বেরোতে দেখা গেছে। এরপর তাদের ডেটিং নিয়ে নানান রকম আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। ২০১৯ সালে বিগবসে অংশগ্রহণ করে শেফালী জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ওদিকে, চাহাল ২০২৫ সালে ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছেন। এছাড়া, চাহালের সঙ্গে আরজে মাহাভাশের ভালো সম্পর্ক আছে। IPL ২০২৫-এ তাঁকে চাহালের জন্য চিয়ার করতে দেখা গেছে।

Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো দল, আহত হয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন এই তারকা ফাস্ট বোলার !!