T20 বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো দল, আহত হয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন এই তারকা ফাস্ট বোলার !!

আর মাত্র ৩দিন পরেই শুরু হতে চলেছে ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) টুর্নামেন্ট। তবে তার আগেই একটি নামকরা দল বড় সমস্যার সম্মুখীন হয়েছে।…

1000224709 11zon 1

আর মাত্র ৩দিন পরেই শুরু হতে চলেছে ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) টুর্নামেন্ট। তবে তার আগেই একটি নামকরা দল বড় সমস্যার সম্মুখীন হয়েছে। দলের একজন গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ ফাস্ট বোলার ইনজুরির কারণে T20 বিশ্বকাপ (T20 WC 2026) থেকে বাদ পড়েছেন। গ্রুপ পর্বের ম্যাচগুলিতে তার অনুপস্থিতি দলের চিন্তা আরো বাড়িয়ে তুলেছে।

Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপের আগেই হলো ক্যারিয়ার শেষ, অবৈধ বোলিং অ্যাকশনের কারণে এই বোলারকে সাসপেন্ড করলো ICC !!

বিশ্বকাপ থেকে বাদ পড়লেন এই ফাস্ট বোলার

Josh Hazlewood, T20 WC 2026
Josh Hazlewood

আসলে, সেই নামকরা এবং অভিজ্ঞ ফাস্ট বোলার হলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। সূত্রের খবর অনুযায়ী, এবারের বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। প্রথমে প্যাট কামিন্স এবং তারপর জশ হ্যাজলউডআহত হয়ে এই মেগা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। তাই উদ্বোধনী ম্যাচগুলোতে অস্ট্রেলিয়ার বোলিং ইউনিট ভারসাম্যহীন হয়ে পড়েছে।

পায়ের সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল না হওয়ায় জশ হ্যাজলউডকে ২০২৬ সালের বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম দিকের ম্যাচগুলি খেলতে দেখা যাবে না। অ্যাকিলিসের ব্যথার কারণে তার পুনর্বাসন ব্যর্থ হয়েছে। সিডনিতে থেকেই নিজেকে সম্পূর্ণ ফিট করবেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার স্কোয়াডে হ্যাজলউডের বিকল্প হিসেবে শন অ্যাবটকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অ্যাশেজ চলাকালীন হয়েছেন আহত

২০২৫-২৬ মরশুমে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ চলাকালীন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে বাদ পড়েন জশ হ্যাজলউড (Josh Hazlewood)। এই সিরিজ চলাকালীন তার প্রত্যাবর্তনের আশা ছিল, কিন্তু অ্যাকিলিসের পায়ের সমস্যা আবার দেখা দেয়। এরপর অস্ট্রেলিয়ার মেডিক্যাল স্টাফের পক্ষ থেকে জানানো হয়, সিডনিতে থেকেই সম্পূর্ণরূপে ফিট হবেন জশ হ্যাজলউড।

T20 বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড

মিচেল মার্শ (C), ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, ম্যাথিউ রেনশ, কুপার কনলি, জশ ইংলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, ন্যাথান এলিস, জেভিয়ার বার্টলেট, বেন ডওয়ারশুইস, ম্যাথিউ কুনেম্যান এবং শন অ্যাবট।

Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপে সর্বাধিক রান করবেন এই ভারতীয় ব্যাটসম্যান, বড় ভবিষ্যতবাণী করলেন রিকি পন্টিং !!