সঞ্জু না ঈশান, T20 বিশ্বকাপে ওপেনার কে? নিউজিল্যান্ড সিরিজের পর বড় ইঙ্গিত দিলেন সূর্যকুমার যাদব !!

ইতিমধ্যেই, ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই বছর ২০টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। কিছুদিন আগেই এই মেগা…

1000224463 11zon

ইতিমধ্যেই, ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই বছর ২০টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। কিছুদিন আগেই এই মেগা টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে BCCI। তবে, T20 বিশ্বকাপে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষাণের মধ্যে কে ওপেনিং করবেন, সেটা নিয়ে ভক্তদের মধ্যে নানা রকম জল্পনা চলছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে T20 সিরিজে জয়লাভের পর অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এই প্রশ্নের উত্তর দিয়েছেন।

Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপের প্রথম ম্যাচের প্লেয়িং ইলেভেন ঘোষণা করলো বোর্ড, চান্স পেলেন অভিষেক-সঞ্জু-ঈশান সহ এই ১১ জন ম্যাচ-উইনার!!

সঞ্জু না ঈশান, কে করবেন ওপেনিং?

Ishan Kishan and Sanju Samson, T20 WC 2026
Ishan Kishan and Sanju Samson

ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) T20 সিরিজের পঞ্চম ম্যাচের পর সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) জিজ্ঞাসা করা হয় যে, যদি তিলক ভার্মা (Tilak Verma) T20 বিশ্বকাপের আগে সম্পূর্ণরূপে ফিট হয়ে যান, তাহলে দলের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সঞ্জু (Sanju Samson) ও ঈশানের (Ishan Kishan) মধ্যে কাকে সুযোগ দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই সিদ্ধান্ত নির্ভর করবে দলের কম্বিনেশনের উপর।”

স্কাই (Suryakumar Yadav) আরও বলেন, “এই মুহূর্তে তিলক ভার্মার ফিটনেস সম্পর্কে আমার কাছে সম্পূর্ণ তথ্য নেই, তবে আমাদের বলা হয়েছে যে সে সুস্থ আছে এবং ব্যাটিংও শুরু করেছে। যদি সে দলে ফিরে আসে, তাহলে আমরা ১৫ জন খেলোয়াড়ের মাথাব্যথা মোকাবিলা করতে পেরে খুশি হব, কারণ তারা সবাই প্লেয়িং ইলেভেনে খেলার যোগ্য। শেষ পর্যন্ত, ৭ তারিখে জানা যাবে যে ঈশান কিষাণ নাকি সঞ্জু স্যামসন দলে থাকবেন।”

ঈশান ভালো খেললেও, ফ্লপ হয়েছেন সঞ্জু

সম্প্রতি ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) T20 সিরিজে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষাণকে খেলার সুযোগ দেওয়া হয়েছিল। এই সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন ঈশান। তৃতীয় ম্যাচে ৭৮ রান এবং পঞ্চম ম্যাচে ১০৩ রানের দুটি দুর্ধর্ষ ইনিংস খেলেছেন তিনি। ওদিকে, সঞ্জু স্যামসন কিউইদের বিরুদ্ধে একেবারে ফ্লপ হয়েছেন। ৫ ম্যাচে মাত্র ৪৬ রান করেছেন তিনি। তাই, আসন্ন T20 বিশ্বকাপে (T20 WC 2026) সঞ্জুর চান্স না পাওয়ার সম্ভাবনা বেশি, বলে মনে হচ্ছে।

Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে পাকিস্তান, PCB-র বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নিতে চলেছে ICC !!