ICC-র কড়া হুঁশিয়ারির মাঝেই বড় সিদ্ধান্ত নিল PCB, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে পাকিস্তান !!

আর মাত্র কয়েকদিন পর থেকে শুরু হতে চলেছে ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) টুর্নামেন্ট। তবে, এর মধ্যেই ক্রিকেটবিশ্বে একটি চমকপ্রদ এবং আশ্চর্যজনক মন্তব্য…

1000224610 11zon

আর মাত্র কয়েকদিন পর থেকে শুরু হতে চলেছে ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) টুর্নামেন্ট। তবে, এর মধ্যেই ক্রিকেটবিশ্বে একটি চমকপ্রদ এবং আশ্চর্যজনক মন্তব্য উঠে এসেছে। পাকিস্তান ২০২৬ সালের বিশ্বকাপে (T20 WC 2026) অংশগ্রহণ করার কথা জানিয়েছে, কিন্তু ভারতের (Team India) সঙ্গে অনুষ্ঠিতব্য ম্যাচটি বয়কট করার বড় সিদ্ধান্ত নিয়েছে পাক দল। সূত্রের খবর অনুযায়ী, রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে PCB। যদিও, এই ব্যপারে ICC কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Also Read: T20 বিশ্বকাপের প্রথম ম্যাচের প্লেয়িং ইলেভেন ঘোষণা করলো বোর্ড, চান্স পেলেন অভিষেক-সঞ্জু-ঈশান সহ এই ১১ জন ম্যাচ-উইনার!!

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে পাকিস্তান

আসলে, পাকিস্তানি মিডিয়া রিপোর্টের মাধ্যমে জানা গেছে, ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান সরকার ২০২৬ সালের T20 বিশ্বকাপে (T20 WC 2026) অংশগ্রহণের অনুমতি দিয়েছে। কিন্তু, আগামী ১৫ই ফেব্রুয়ারি ভারতের (Team India) বিরুদ্ধে অনুষ্ঠিতব্য ম্যাচ বয়কট করবে পাকিস্তান।

বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তান

ভারতের বিরুদ্ধে ম্যাচটি বয়কট করার এই সিদ্ধান্ত বাংলাদেশকে সমর্থন করার জন্য নিয়েছে পাকিস্তান। এবারের T20 বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে বাংলাদেশ। প্রথম থেকেই তারা ভারতের মাটিতে খেলতে আসার জন্য অসম্মতি প্রকাশ করেছিল। ICC এই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং স্কটল্যান্ডকে T20 বিশ্বকাপে (T20 WC 2026) অন্তর্ভুক্ত করা হয়।

ICC-র সিদ্ধান্তে নজর সবার

গত ২৬শে জানুয়ারি PCB চেয়ারম্যান মহসিন নকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দেখা করে পুরো বিষয়টি সম্পর্কে অবহিত করেন। T20 বিশ্বকাপ বয়কটের দাবিও জানিয়েছিল পাকিস্তান। কিন্তু, ICC স্পষ্ট জানিয়েছিল যে, এরকম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে, এবার ভারতের বিরুদ্ধে আসন্ন ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। তাই, ICC এবার কি সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Also Read: T20 WC 2026: T20 বিশ্বকাপের প্রথম ম্যাচের প্লেয়িং ইলেভেন ঘোষণা করলো বোর্ড, চান্স পেলেন অভিষেক-সঞ্জু-ঈশান সহ এই ১১ জন ম্যাচ-উইনার!!