গতকাল অর্থাৎ ৩১ শে ফেব্রুয়ারি, তিরুবনন্তপুরমে ভারত ও নিউজিল্যান্ডের (IND vs NZ) ৫ ম্যাচের T20 সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। নির্ধারিত ২০ ওভারে ২৭২ রানের বড় স্কোর খাড়া করে ভারত। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে ২২৫ রান করতে সক্ষম হয় কিউই দল। এর ফলে ৪৬ রানের ব্যবধানে সিরিজের শেষ ম্যাচটিতেও জয়লাভ করে টিম ইন্ডিয়া।
অবশ্যই পড়ুন। IND vs NZ: ৬,৪,৪,৪,৪…ভদোদরায় বিধ্বংসী ব্যাটিং করলেন বিরাট কোহলি, নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেন ৯৩ রানের ঝোড়ো ইনিংস !!
ঝোড়ো সেঞ্চুরি করলেন ঈশান কিষাণ
ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) পঞ্চম ম্যাচে ২৭৩ রানের টার্গেট দেয় ভারত। ভারতের এই বিশাল স্কোরে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষাণ (Ishan Kishan)। ব্যাট করতে নেমে মাত্র ৪৩ বলে ২৩৯.৫৩ স্ট্রাইক রেটে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঈশান। তাঁর এই ইনিংসে ৬টি চার এবং ১০টি ছক্কা সামিল ছিল। বিপক্ষের বোলারদের রীতিমতো নাজেহাল করে ফেলেছিলেন তিনি।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৬ রানে আউট হয় প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হন সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা ১৬ বলে ৩০ এবং অধিনায়ক সূর্যকুমার যাদব ৩০ বলে ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। চতুর্থ উইকেটের জন্য ১৩৭ রানের বড় পার্টনারশিপ করেন সূর্য এবং ঈশান। তারপর, ১৭ বলে ৪২ রানের আগ্রাসী ইনিংস খেলেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। রিঙ্কু এবং শিবম যথাক্রমে ৮ এবং ৭ রানে নটা আউট ছিলেন।
ব্যর্থ হল ফিন অ্যালেনের হাফ-সেঞ্চুরি
২৭৩ রান তাড়া করতে নেমে কিউই ওপেনার টিম সাইফার্ট ৫ রান করে আউট হন। কিন্তু, ফিন অ্যালেন একটি দুর্দান্ত ইনিংস খেলেন। মাত্র ৩৮ বলে ৮টা চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৮০ রান করেন তিনি। রচীন রবীন্দ্রের সঙ্গে ১০০ রানের পার্টনারশিপ করেন অ্যালেন। রচীন রবীন্দ্র ৩০, ডারিল মিচেল ২৬ এবং ইশ সোদি ৩৩ রান করেন। ফিলিপস এবং জ্যাকবস প্রত্যেকে ৭ রান করেন। জেমিসন ৯ রান করেন, তবে অধিনায়ক মিচেল স্যান্টনার এই ম্যাচে খাতা খুলতে পারেননি।
𝗪.𝗜.𝗡.𝗡.𝗘.𝗥.𝗦 🏆#TeamIndia win the @IDFCFIRSTBank T20I series 4⃣-1⃣ 👏👏
Scorecard ▶️ https://t.co/AwZfWUTBGi#INDvNZ pic.twitter.com/4wCu4e6pPI
— BCCI (@BCCI) January 31, 2026
টিম ইন্ডিয়ার ভালো বোলিং
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে (IND vs NZ) ৫টি বড় উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার আরশদীপ সিং। তিনি টিম সাইফার্ট, রচিন রবীন্দ্র এবং মিচেল স্যান্টনারের মতো উল্লেখযোগ্য উইকেট নেন। ওদিকে, অক্ষর প্যাটেল ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস এবং লকি ফার্গুসনের উইকেট নিয়েছিলেন। এছাড়া, রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী একটি করে উইকেট পেয়েছিলেন। তবে, বুমরাহ (Jasprit Bumrah) এই ম্যাচে ব্যয়বহুল প্রমাণিত হয়েছেন।
