ভারত ও নিউজিল্যান্ডের (IND vs NZ) T20 সিরিজ শেষ হওয়ার পরেই শুরু হতে চলেছে ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026)। ইতিমধ্যেই, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতসহ অন্যান্য দল নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। T20 ক্রিকেট মানেই অল্প সময়ে অত্যাধিক উত্তেজনা।
মাত্র ২০ ওভারের খেলায় এক মুহূর্তেই বদলে যেতে পারে কোনো এক দলের ভাগ্য। এখানে ব্যাটসম্যান, বোলারদের পাশাপাশি অলরাউন্ডারদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারের বিশ্বকাপে এমন ৩ জন খেলোয়াড় আছেন যারা যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপে জল বওয়ার কাজ করবেন রিঙ্কু সিং, তাঁর স্থলাভিষিক্ত হবেন হিটম্যানের এই প্রিয় শিষ্য !!
‘গেম চেঞ্জার’ প্রমাণিত হবেন এই ৩ অলরাউন্ডার
১. হার্দিক পান্ডিয়া

এই লিস্টে প্রথমে রয়েছেন টিম ইন্ডিয়ার নামকরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রে নিজের অবদান রেখে এসেছেন হার্দিক। বিধ্বংসী পাওয়ার হিটিং এবং দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রকাশ করেছেন তিনি। গতবছর, ICC অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে ছিলেন হার্দিক। তাই, আসন্ন বিশ্বকাপে (T20 WC 2026) তিনি ‘গেম চেঞ্জার’ হিসেবে প্রমাণিত হতে পারেন বলে আশা করা হচ্ছে।
২. মার্কাস স্টোইনিস
এই লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান তারক অলরাউন্ডার মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। আক্রমণাত্মক ব্যাটিং এবং মাঝারি গতিতে বোলিং করে অনেকবার অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়েছেন স্টোইনিস। এখনও পর্যন্ত ৮২টি T20I ম্যাচে ১৪৭.৫ স্ট্রাইক রেটে ১৩৩৮ রান করেছেন তিনি। এছাড়া, তিনি বল হাতে ৪৯টি উইকেটও নিয়েছেন। ২০২৬-এর বিশ্বকাপে (T20 WC 2026) অস্ট্রেলিয়ার হয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

৩. মইন আলী
এই লিস্টে তৃতীয় তথা অন্তিম স্থানে রয়েছেন ইংলিশ দলের নামকরা অলরাউন্ডার মইন আলী (Moeen Ali)। দায়িত্বপূর্ণ ব্যাটিং এবং দুর্দান্ত অফ স্পিন বোলিংয়ের জন্য জনপ্রিয় মইন আলী। ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত, ৪২০টি T20 ম্যাচে ৭,৭৯২ রান করার পাশাপাশি ২৭১টি উইকেট নিয়েছেন মইন। তাই, আসন্ন বিশ্বকাপে (T20 WC 2026) তিনিও ভালো পারফর্ম করবেন বলে আশা করা হচ্ছে।
অবশ্যই পড়ুন। T20 বিশ্বকাপের আগেই হ্যাক হল কিং কোহলির ইনস্টাগ্রাম একাউন্ট, ২৪ ঘণ্টা পর করা হল পুনরুদ্ধার !!
