বিরাট বা ধোনি নয়, এই খেলোয়াড়কে সেরা অধিনায়কের তকমা দিলেন আকাশ দীপ, সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা !!

আগামীকাল ভারত ও নিউজিল্যান্ডের (IND vs NZ) মধ্য ৫ ম্যাচের T20 সিরিজের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই সিরিজে ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া।…

1000223797 11zon

আগামীকাল ভারত ও নিউজিল্যান্ডের (IND vs NZ) মধ্য ৫ ম্যাচের T20 সিরিজের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই সিরিজে ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। তবে, তার আগেই নিজের মন্তব্যের মাধ্যমে শিরোনামে উঠে এসেছেন ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার আকাশ দীপ (Akash Deep)। নিজের ক্যারিয়ারের সেরা অধিনায়কের নাম প্রকাশ করেছেন আকাশ দীপ। কিন্তু, আশ্চর্যের বিষয় হল তিনি এমএস ধোনি (MS Dhoni ) বা বিরাট কোহলির (Virat Kohli) নাম করেননি। এরফলে, ভক্তদের মধ্যে প্রবল আলোচনা শুরু হয়েছে।

Read more: Rohit Sharma: রোহিত, শচীন না সেহবাগ কে সেরা? বিতর্কজড়িত প্রশ্নে চমৎকার উত্তর দিলেন শুভমান গিল !!

এই খেলোয়াড়কে ‘সেরা অধিনায়ক’ বললেন আকাশ দীপ

আসলে, সম্প্রতি দি লাল্লানটপ নামক একটি অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার (Team India) নামকরা ব্যাটসম্যান রোহিত শর্মাকে (Rohit Sharma) ‘সেরা অধিনায়ক’ বলে অভিহিত করেছেন আকাশ দীপ (Akash Deep)। এই অনুষ্ঠানে তিনি রোহিত শর্মার (Rohit Sharma) গেম অ্যাওয়ারনেস এবং খেলোয়াড়দের কথা বোঝার ক্ষমতার প্রশংসা করেছেন।

Akash Deep and Rohit Sharma
Akash Deep and Rohit Sharma

২০২৪ সালে ভারতের হয়ে টেস্ট ফরম্যাটে অভিষেক করেছেন আকাশ দীপ। IPL এবং ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার পর, তাঁকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হয়। আকাশ দীপ মনে করেন, দলে অভিষেকের প্রাথমিক পর্যায়ে একজন নতুন খেলোয়াড়ের ক্যাপ্টেনের সাহায্যের বিশেষ প্রয়োজন হয়। সেই দিক থেকে এগিয়ে আছেন ভারতীয় তারকা রোহিত শর্মা।

Read more: ৬,৬,৬,৪,৪,৪…অবসর নেওয়ার পরেও গর্জন করছে পূজারার ব্যাট, T20 ফরম্যাটে খেললেন ৯৯ রানের ঝোড়ো ইনিংস !!

 

 

আকাশ দীপ বলেছেন, “রোহিত শর্মা শুধু খেলার কৌশল নয়, খেলোয়াড়দের মনের কথা বুঝতে বিশেষ পারদর্শী। খুব কম সময়ে ম্যাচের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিপক্ষের দুর্বলতা খুঁজে নেন তিনি। এরপর, দলের বোলারদের সঠিক দিকে নির্দেশনার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর কাজ করেন রোহিত। রোহিত চাপের মধ্যেও নিজেকে শান্ত রাখেন, যেটা তাঁকে অন্যান্য অধিনায়কদের তুলনায় আলাদা করে তোলে।”

ভারতীয় দলের ফাস্ট বোলার আকাশ দীপের (Akash Deep) এই মন্তব্যে ক্রিকেট মহলের একাংশ অসন্তুষ্ট হয়েছে। এমএস ধোনি না বিরাট কোহলির মতো অধিনায়কদের নাম না করায়, তারা আকাশ দীপের এই মন্তব্যকে মেনে নিতে পারছেন না। কিন্তু, আকাশ দীপের এই মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি এখনও পর্যন্ত শুধুমাত্র রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতেই খেলার সুযোগ পেয়েছেন।

Read more: Rohit Sharma: রোহিত শর্মার অধিনায়কত্ব হারানো নিয়ে করা হল বিস্ফোরক দাবি, জড়ালো গম্ভীর–আগারকরের নাম !!