৬,৪,৬,৪,৬,৪…বিজয় হাজারেতে রানের ঝড় তুললেন রিঙ্কু সিং, মাত্র ৫৬ বলে হাঁকালেন দুর্দান্ত সেঞ্চুরি !!

গত শুক্রবার বিজয় হাজারে ট্রফির অন্তর্গত উত্তরপ্রদেশ বনাম চন্ডিগড়ের রোমাঞ্চকর ম্যাচে মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করে সকলের মন জয় করেছেন নামকরা অলরাউন্ডার রিঙ্কু সিং (Rinku…

1000212332 11zon 1 1

গত শুক্রবার বিজয় হাজারে ট্রফির অন্তর্গত উত্তরপ্রদেশ বনাম চন্ডিগড়ের রোমাঞ্চকর ম্যাচে মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করে সকলের মন জয় করেছেন নামকরা অলরাউন্ডার রিঙ্কু সিং (Rinku Singh)। এই ম্যাচে ৫ নম্বরে ব্যাট করতে নেমে ১০টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে দুর্দান্ত শতরানের ইনিংস খেলেছেন উত্তরপ্রদেশের ক্যাপ্টেন রিঙ্কু সিং (Rinku Singh)। এর ফলস্বরূপ, নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৭ রানের বিশাল স্কোর করতে সক্ষম হয় ইউপি।

আরও পড়ুন। Rinku Singh: ৬,৬,৬,৪,৪,৪…বিজয় হাজারে ট্রফিতে ৫৬ বলেই শতরান! বিশ্বকাপের আগে রিঙ্কু সিংয়ের তাণ্ডবে খুশি টিম ইন্ডিয়া

চন্ডিগড়ের বোলিং নেওয়া কাল হয়ে দাঁড়ালো

উত্তরপ্রদেশ বনাম চন্ডিগড়ের এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় চন্ডিগড়। ইউপি দলের ওপেনার আরিয়ান জুয়াল (Aryan Juyal) ১১৮ বলে ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর, মাত্র ৬০ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন উত্তরপ্রদেশ দলের অধিনায়ক রিঙ্কু সিং (Rinku Singh)। এছাড়া, ধ্রুব জুরেলের (Dhruv Jurel) ব্যাট থেকে ৬৭ বলে ৬৭ রান করেন। যার ফলে চন্ডিগড়ের সামনে বিশাল লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় উত্তরপ্রদেশ।

সেঞ্চুরির ফলে মনোবল বাড়বে রিঙ্কুর

২০২৬ সালের T20 বিশ্বকাপের আগে ভারত ও নিউজিল্যান্ডের (IND vs NZ) মধ্যে T20 এবং ওডিআই সিরিজ অনুষ্ঠিত হবে। সেই জন্য ঘরোয়া ক্রিকেটে রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ব্যাটিং তাঁকে আত্মবিশ্বাস যোগাবে এবং BCCI নির্বাচকরাও তাঁর উপর বিশেষ নজর রাখবেন। সম্প্রতি ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজে চান্স পাননি রিঙ্কু সিং। তবে, তাঁর এরকম ফর্ম অব্যাহত থাকলে ২০২৬ সালের T20 বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে তাঁকে টিম ইন্ডিয়ার একজন প্রভাবশালী গেমচেঞ্জার হিসেবে দেখা যেতে পারে।

আরও পড়ুন। নিউজিল্যান্ড সফরের আগে বড় পরিবর্তন করলো টিম ইন্ডিয়া, এই তরুণ খেলোয়াড়কে দেওয়া হলো ODI ফরম্যাটে ক্যাপ্টেন্সির দায়িত্ব !!