T20 বিশ্বকাপের আগে আহত হলেন এই ৬ তারকা খেলোয়াড়, লিস্টে রয়েছেন জশ হ্যাজলউড !!

আগামী ৭ই ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য এই মেগা…

1000225059 11zon

আগামী ৭ই ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য এই মেগা টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রত্যেক দেশ। এবারের বিশ্বকাপে মোট ২০টি দল অংশগ্রহণ করছে। এসবের মধ্যে, কয়েকটি দলের নামকরা খেলোয়াড়রা আহত হয়ে T20 বিশ্বকাপ (T20 WC 2026) থেকে ছিটকে গেছেন। আবার, অনেকে বিশ্বকাপ থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছেন।

Read more: T20 WC 2026: অভিষেক বা সূর্যকুমার নয়, T20 বিশ্বকাপে বিদেশি বোলারদের ‘নাইটমেয়ার’ হবেন এই ভারতীয় ব্যাটসমান !!

আহত হয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন এই ৬ খেলোয়াড়

১. ডোনোভান ফেরেইরা

Donovan Ferreira, T20 WC 2026
Donovan Ferreira

এই লিস্টে প্রথমে রয়েছেন দক্ষিণ আফ্রিকার নামকরা অলরাউন্ডার ডোনোভান ফেরেইরা (Donovan Ferreira)। সম্প্রতি, SA20 লিগ চলাকালীন প্রিটোরিয়া ক্যাপিটাল্সের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আহত হয়েছেন তিনি। তবুও, তিনি এই ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু, একটি মাত্র বল খেলে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হন ফেরেইরা। এরপর, স্ক্যান করে তাঁর কাঁধের ফ্র্যাকচার নিশ্চিত করা হয়েছে। সেই কারণে, T20 বিশ্বকাপের (T20 WC 2026) স্কোয়াড থেকে তাঁকে বাদ দিয়ে ট্রিস্টান স্টাবসকে সামিল করা হয়েছে।

২. টনি ডি জর্জি

এই লিস্টে আরেকজন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় আছেন, তিনি হলেন বাঁহাতি ব্যাটসম্যান টনি ডি জর্জি (Tony de Zorzi)। গতবছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে T20 সিরিজে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। এছাড়া, ডিসেম্বরে ভারতের বিরুদ্ধেও তিনি আহত হয়েছিলেন। সম্পূর্ণরূপে ফিট না হওয়ায় তাঁর জায়গায় রায়ান রিকল্টনকে (Ryan Rickelton) T20 বিশ্বকাপের (T20 WC 2026) দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

৩. অ্যাডাম মিলনে

নিউজিল্যান্ডের নামকরা ফাস্ট বোলার অ্যাডাম মিলনে (Adam Milne) এই লিস্টে তৃতীয় স্থানে রয়েছেন। সম্প্রতি, SA20 লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপের প্রতিনিধিত্ব করছিলেন মিলনে। কিন্তু, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাঁকে আসন্ন বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায়, কাইল জেমিসনকে (Kyle Jamieson) দলে সামিল করেছে কিউই দল।

৪. প্যাট কামিন্স

এই তালিকায় চতুর্থ নাম হলো অস্ট্রেলিয়ান তারকা প্যাট কামিন্সের (Pat Cummins)। দীর্ঘদিন ধরে পিঠের ইনজুরির সমস্যায় ভুগছেন কামিন্স। প্রথমে মনে করা হচ্ছিল, T20 বিশ্বকাপের দ্বিতীয় পর্যায়ে কামিন্স প্রত্যাবর্তন করবেন। কিন্তু, সাম্প্রতিক রিপোর্ট অনুসারে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। কামিন্সের জায়গায় বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইসকে (Ben Dwarshuis) চান্স দেওয়া হয়েছে।

৫. ইশান মালিঙ্গা

সম্প্রতি, ইংল্যান্ডের বিপক্ষে T20 সিরিজ খেলছিল শ্রীলঙ্কা। কিন্তু, এই সিরিজের দ্বিতীয় ম্যাচে আহত হয়েছেন তরুণ ফাস্ট বোলার ইশান মালিঙ্গা (Eshan Malinga)। কাঁধে চোট পেয়ে, মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তাঁর জায়গায় মধুশানকে তৃতীয় T20 ম্যাচে চান্স দেওয়া হয়। তবে, ২০২৬ সালের আসন্ন T20 বিশ্বকাপে (T20 WC 2026) তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Eshan Malinga and Josh Hazlewood, T20 WC 2026
Eshan Malinga and Josh Hazlewood

৬. জশ হ্যাজলউড 

এই লিস্টে ষষ্ঠ এবং অন্তিম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার আরেকজন অভিজ্ঞ বোলার জশ হ্যাজলউড (Josh Hazlewood)। দীর্ঘদিন ধরে পায়ের ইনজুরিতে ভুগছেন তিনি। T20 বিশ্বকাপের আগে তিনি ঠিক হয়ে যাবেন বলে মনে করা হচ্ছিল, কিন্তু অ্যাকিলিসের ব্যাথার কারণে তাঁর প্রত্যাবর্তন সম্ভব হয়নি। সূত্রের খবর অনুযায়ী, সিডনিতে থেকে নিজেকে সম্পূর্ণরূপে রিকভার করবেন হ্যাজলউড। তাঁর জায়গায় শন অ্যাবটকে (Sean Abbott) স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Read more: T20 WC 2026: আসন্ন T20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে এই ৪ দল, অস্ট্রেলিয়াকে লিস্টে না রেখেই বড় ভবিষ্যৎবাণী করলেন মাইকেল ভন !!