পাকিস্তানের বিরুদ্ধে ৪ জন স্পিনার নিয়ে মাঠে নামবে ভারত, সঞ্জু-রিঙ্কু পড়বেন বাদ !!

আগামীকাল শ্রীলঙ্কার আর. প্রেমদাসা স্টেডিয়ামে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর ২৭তম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং ভারত। এখন থেকেই ভক্তদের মধ্যে এই ম্যাচ নিয়ে…

1000228214 11zon

আগামীকাল শ্রীলঙ্কার আর. প্রেমদাসা স্টেডিয়ামে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর ২৭তম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং ভারত। এখন থেকেই ভক্তদের মধ্যে এই ম্যাচ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। তবে, সূত্রের খবর অনুযায়ী পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচে ভারতীয় দলের (Team India) প্লেয়িং ইলেভেনে ৩টি বড় পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ, নামিবিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারত যে একদশ নিয়ে মাঠে নেমেছিল সেটা পাকিস্তানের বিরুদ্ধে দেখতে পাওয়া যাবে না।

অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপে ঐতিহাসিক জয়লাভ করলো জিম্বাবুয়ে, ২৩ রানে অস্ট্রেলিয়াকে হারালো সিকান্দার রাজার দল !!

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন

আসলে, পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচের জন্য এখনও আনুষ্ঠানিকভাবে প্লেয়িং ইলেভেন ঘোষণা করা হয়নি। তবে, অনুমান করা হচ্ছে যে ৩ জন তারকা খেলোয়াড়কে এই ম্যাচে বাদ দিতে পারেন গৌতম গম্ভীর এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর অনুসারে, নামকরা পেসার আরশদীপ
সিং (Arshdeep Singh), উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অলরাউন্ডার রিঙ্কু সিংকে (Rinku Singh) পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচে খেলার সুযোগ দেওয়া হবে না।

তাদের স্থলাভিষিক্ত হবেন এই ৩ খেলোয়াড়

Washington Sundar and Kuldeep Yadav, T20 WC 2026
Washington Sundar and Kuldeep Yadav

এটা নিশ্চিত যে, নামিবিয়ার বিরুদ্ধে যে প্লেয়িং ইলেভেন নিয়ে ভারত খেলেছিল সেটা পরিবর্তন করা হবে। অসুস্থতার কারণে নামিবিয়ার বিরুদ্ধে খেলেননি অভিষেক শর্মা (Abhishek Sharma)। তবে, পাকিস্তানের বিরুদ্ধে তিনি সঞ্জু স্যামসনের জায়গায় খেলবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবকে, আরশদীপ সিং এবং রিঙ্কু সিংয়ের জায়গায় খেলতে দেখা যাবে।

Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই অস্ট্রেলিয়ান তারকা, তাঁর স্থলাভিষিক্ত হলেন স্টিভ স্মিথ !!

আসলে, কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়ামের পিচ স্পিনারদের বিশেষ সুবিধা প্রদান করে। তাই, ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচে ৪ জন স্পিনার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে ভারত। তবে, ভারতীয় দলে অনেক পেস বোলিং বিকল্প উপস্থিত থাকবেন। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এবং জসপ্রীত বুমরাহ টিম ইন্ডিয়ার ফাস্ট বোলিং বিভাগ সামলাবেন।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

ইশান কিষাণ (WK), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (C), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।

Read more: T20 WC 2026: পুরো T20 বিশ্বকাপে এই খেলোয়াড়কে দিয়ে জল বওয়াবেন গম্ভীর, পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচেও দেওয়া হবে না চান্স !!